NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান ও জবাবদিহিতা দেখতে চায় যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৫, ০৮:৪০ এএম

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান ও জবাবদিহিতা দেখতে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায়। তা ছাড়া যেকোনো হামলার জন্য যেন অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনা হয়।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, আমরা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।

আমরা স্পষ্ট করে বলেছি, ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন দেখতে চাই।

 

মিলার বলেন, যুক্তরাষ্ট্র দেখতে চায় যে বাংলাদেশের আইন অনুযায়ী যেকোনো হামলায় জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বাংলাদেশ এবং বিশ্বের যেকোনো জায়গার ক্ষেত্রে তাদের অবস্থান একই রকম।