NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

সিএমজি’র অনুষ্ঠান ব্রাজিলিয়ান দশর্কদের চীনকে বুঝতে সাহায্য করবে:চীনা কনসাল জেনারেল ইউ ফেং


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ১২:২১ এএম

সিএমজি’র অনুষ্ঠান ব্রাজিলিয়ান দশর্কদের  চীনকে বুঝতে সাহায্য করবে:চীনা কনসাল জেনারেল ইউ ফেং

 

 

৮ই নভেম্বর চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) সম্প্রতি ব্রাজিলের সাও পাওলোতে, একটি টিভি ও চলচ্চিত্র প্রচার কার্যক্রম আয়োজন করে। ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের প্রধানগণ এ দিনের কার্যক্রমে অংশগ্রহণ করেন। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আসন্ন ব্রাজিল সফরের প্রাক্কালে, এ কার্যক্রম আয়োজন করা হলো। রিও ডি জেনিরোয় জি-টোয়েন্টির ১৯তম শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন সি চিন পিং।

 
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচারবিষয়ক উপ-প্রধান ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং এদিনের কার্যক্রমে একটি ভিডিও-ভাষণ দেন। তিনি বলেন, ব্রাজিলে সিএমজি’র টিভি অনুষ্ঠান ও চলচ্চিত্র সম্প্রচার দু’দেশের সাংস্কৃতিক যোগাযোগ ঘনিষ্ঠ ও দু’দেশের বন্ধুত্বপূর্ণ জনমতের ভিত্তি জোরদারের ইতিবাচক ব্যবস্থা। 

 

সান পোওলোতে চীনা কনসাল জেনারেল ইউ ফেং বলেন, দু’দেশের সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৫০ বছরে দু’দেশের সাংস্কৃতিক যোগাযোগ আরও সমৃদ্ধ এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। চলচ্চিত্র ও টিভি পর্যায়ে সহযোগিতা হলো দু’দেশের সাংস্কৃতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ দিক। সিএমজি’র অনুষ্ঠান ও চলচ্চিত্রগুলো অবশ্যই ব্রাজিলিয়ান দশর্কদের সার্বিকভাবে চীনকে বুঝতে সাহায্য করবে। 


ব্রাজিলিয়ান বক্স মিডিয়া গ্রুপের আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন বিভাগের দায়িত্বশীল কর্মী ক্লডিয়া ডুরেল বলেন, বক্স মিডিয়া গ্রুপ সিএমজি’র সাথে যৌথভাবে, ব্রাজিলে কয়েক দশকের বিশিষ্ট চীনা চলচ্চিত্র তুলে ধরেছে। ব্রাজিলিয়ান দশর্করা সমৃদ্ধ চীনা সংস্কৃতি দেখার সুযোগ পেয়েছে। চীনা চলচ্চিত্রগুলো ব্রাজিলে, বিশেষ করে যুব ব্রাজিলিয়ান দশর্কদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। 

সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।