NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ইউক্রেনে ফসল উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৩, ০৪:১৫ এএম

ইউক্রেনে ফসল উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে

আর্ন্তজাতিক ডেস্ক: এ বছর ইউক্রেনের ফসল উৎপাদন স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেকে নেমে আসতে পারে। রোববার এক টুইটে এমন আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

টুইটে জেলেনস্কি লেখেন, “এ বছর ইউক্রেনের ফসল উৎপাদন অর্ধেক কম হওয়ার হুমকির মুখে আছে। আমাদের মূল লক্ষ্য রুশ আগ্রাসনের ফলে বিশ্বে তৈরি হওয়া খাদ্য সংকট মোকাবেলা করা। বিকল্প পন্থায় শস্য সরবরাহের পথ এখনও খোঁজা হচ্ছে।”

গমসহ অন্য শস্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম রাশিয়া ও ইউক্রেন। এ দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ার ফলে বিশ্ববাজারে শস্যের যোগানে যে ঘাটতি দেখা দিয়েছে তাতে পুরো বিশ্বে শস্যের দাম কয়েকগুণ বেড়ে গেছে। দেখা দিয়েছে খাদ্য সংকট।

বিশ্বজুড়ে খাদ্য সংকট কিছুটা কমিয়ে আনতে জতিসংঘের মধ্যস্থতায় গত সপ্তাহে তুরস্কে চুক্তি সই করেছে ইউক্রেন ও রাশিয়া। যাতে ইউক্রেইন থেকে নিরাপদে শস্য বের করে আনা যায়।

ইউক্রেন শস্যের চালান পাঠানো শুরু করতে প্রস্তুত রয়েছে বলে শুক্রবার জানিয়েছেন দেশটিক অবকাঠামো বিষয়ক মন্ত্রী। রোববার তুরস্ক বলেছে, সোমবার সকাল নাগাদ শস্যের প্রথম চালান ওদেসা বন্দর ত্যাগ করতে পারে।