NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

তিন মাসে সরকার কী করেছে, যা জানালেন প্রেস সচিব


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০৮ এএম

তিন মাসে সরকার কী করেছে, যা জানালেন প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের তিন মাসের অর্জন নিয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তিন মাসে এ সরকার যথেষ্ট অর্জন করেছে। তারা সিনসিয়ার ছিল, কোনো কেলেঙ্কারির কথা শুনেছেন? আমরা বলতে পারি, মোটাদাগে ৫টা কাজ হয়েছে।

স্মুথ একটা ট্রানজিশন হয়েছে। একটা ভঙ্গুর অবস্থা থেকে ইকোনমিক রিকভারি হয়েছে। ম্যাসিভ গ্লোবাল সাপোর্ট পেয়েছি আমরা। রিফর্ম এবং ইলেকশনের একটা রোডম্যাপ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে রিফর্ম কতটুকু করা হবে এবং সে অনুযায়ী ইলেকশনের ডেট ঠিক হবে। জিনিসপত্রের দাম বৃদ্ধি, বন্যা, গার্মেন্টসে অশান্তিসহ অনেকগুলো ক্রাইসিস ছিল। এ ক্রাইসিসগুলো থেকে উত্তরণে, কতটা ভালোভাবে মোকাবিলা করা যায় সে চেষ্টা করেছে সরকার।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কিছু সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, এটি তথ্য মন্ত্রণালয় করেছে। তাদের ব্যাপারে অবশ্যই কিছু সুনির্দিষ্ট কারণ ছিল, তার ভিত্তিতে তারা এটা করেছে। গত ১৫ বছরে আমরা অনেক সাংবাদিকের রোল দেখেছি। তারা স্বৈরাচারের কণ্ঠস্বর ছিলেন। তারা আরেকজনের ভয়েস কেড়ে নেওয়ার ব্যাপারে গ্রাউন্ড তৈরি করেছেন। অনেক ক্ষেত্রে অনেক সাংবাদিক ভায়োলেন্স ইনস্টিগেট করেছেন। এগুলো নিয়ে তো ইনভেস্টিগেট হওয়া উচিত। সংবাদপত্র বা টেলিভিশনের স্বাধীনতা খর্ব করার মতো কোনো কাজ সরকার করছে না।

 

এসময় প্রধান উপদেষ্টা উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।