NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারতের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১১:২০ পিএম

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারতের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান

চ্যাম্পিয়নস ট্রফির সময় ঘনিয়ে আসছে। কিন্তু সেই টুর্নামেন্ট খেলতে পাকিস্তান সফরের বিষয়ে এখনো কোনো সবুজ সংকেত দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

পাকিস্তানের এক ক্রীড়া সাংবাদিকের বরাতে জানা গেছে, ভারতের কাছে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির ব্যাপারে। সেই বার্তায় ভারতকে চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের অংশগ্রহণ নিয়ে হ্যাঁ অথবা না-যেকোনো একটা উত্তর লিখিত আকারে দিতে বলা হয়েছে।

ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদন থেকে ভারতের প্রতি পাকিস্তানের এই কঠোরতার ব্যাপারে জানা গেছে। এমনকি বিসিসিআইকে ভারতীয় সরকারের থেকে লিখিত অনুমতি চাওয়ার জন্য পিসিবি চাপ দিয়েছে বলেও শোনা গেছে।

 

এখনো চ্যাম্পিয়নস ট্রফির সূচি আনুষ্ঠানিভাবে প্রকাশ করেনি আইসিসি। সাধারণত বড় টুর্নামেন্টের ক্ষেত্রে তিন মাসে আগেই এটা করে থাকে তারা।

তবে ফাঁস হওয়া সূচি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা। 

 

যদি ভারত প্রত্যাখ্যান করে, তাহলে আইসিসির বিকল্প ভাবনা রয়েছে বলে ধারণা পাওয়া গেছে। সেক্ষেত্রে দুবাই বা শ্রীলঙ্কা হতে পারে ভারতের ভেন্যু।