NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

এবার হত্যার হুমকি দেওয়া হলো শাহরুখ খানকে


খবর   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৪, ০৯:৩১ এএম

এবার হত্যার হুমকি দেওয়া হলো শাহরুখ খানকে

বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর জীবনশঙ্কায় ভুগছেন বলিউড মেগাস্টার সালমান খান। একের পর এক হুমকিতে দিশাহারা অভিনেতা। এরই মধ্যে হুমকি পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। 

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, রায়পুর থেকে হুমকি বার্তা পেয়েছেন শাহরুখ খান।

ফাইজান নামের এক ব্যক্তির ফোন থেকে এই হুমকি ফোন আসে। সেই সঙ্গে ৫০ লাখ টাকা দাবি করা হয় শাহরুখের কাছে। ঘটনার পরে মুম্বাই পুলিশ একটি মামলা করেছে। তবে ফাইজান খান দাবি করেছেন যে ২ তারিখ তার ফোন চুরি হয়েছে।
এ ঘটনায় দ্রুত তদন্তে নেমেছে পুলিশ। মুম্বাই পুলিশের একটি দল ফোনকলের লোকেশন ট্র্যাক করে ইতোমধ্যেই ছত্তিশগড়ে পৌঁছেছে।

 

জানা যাচ্ছে, ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ করে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। ফোনের লোকেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে মুম্বাই পুলিশ।

 

গত ১২ অক্টোবর গুলি করে হত্যা করা হয় ভারতের রাজনীতিবিদ ও সাবেক এমপি বাবা সিদ্দিকিকে। বাবা সিদ্দিকির হত্যার দায় স্বীকার করেন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট আততায়ীরা। দাবি করা হয়, সালমানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই খুন করা হয়েছে বাবা সিদ্দিকিকে। সালমানের কাছের সবারই এমন পরিণতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এর পর থেকেই সতর্ক রয়েছেন সালমান ঘনিষ্ঠ তারকারা।

২ নভেম্বর জন্মদিন ছিল শাহরুখ খানের। প্রতিবছর জন্মদিনের রাতে মান্নাতের ছাদে এসে অনুরাগীদের দেখা দেন তিনি। কিন্তু এবার প্রকাশ্যে আসেননি তিনি। বরং কড়া নিরাপত্তায় ঘেরা ছিল তার বাড়ি। বাড়ির সামনে যাতে বেশি ভিড় না জমে, সেই দিকেও নজর রেখেছিলেন নিরাপত্তারক্ষীরা।

 

এর আগে ২০২৩ সালে অক্টোবর মাসে খুনের হুমকি এসেছিল শাহরুখের কাছে। ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা সফল হওয়ার পরের ঘটনা এটি। ঘটনার পরে মুম্বাই পুলিশ শাহরুখকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল। সেই সময় ২৪ ঘণ্টা তার পাশে ছিলেন ৬ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী।