NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

জাতীয় পার্টি ‘উৎখাতে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৪, ০৯:০৩ পিএম

জাতীয় পার্টি ‘উৎখাতে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

জাতীয় পার্টিকে জাতীয় বেইমান অ্যাখ্যা দিয়ে দলটি উৎখাতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ নিয়ে তিনি কর্মসূচিও ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘রাজু ভাস্কর্য থেকে ৭টা ৩০ মিনিটে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করব।

জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।’

 

 

এর একটু আগেই আরেক পোস্টে জাতীয় পার্টিকে জাতীয় বেইমান বলে অ্যাখ্যা দেন হাসনাত। ওই পোস্টে দলটিকে উৎখাতেরও ঘোষণা দেন তিনি।

ওই পোস্টে হাসনাত বলেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে।

এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’