NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

সাফে টানা দ্বিতীয়বার সেরা গোলরক্ষক রুপনা, সেরা খেলোয়াড় ঋতুপর্ণা


খবর   প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৫, ০৮:৫৪ এএম

সাফে টানা দ্বিতীয়বার সেরা গোলরক্ষক রুপনা, সেরা খেলোয়াড় ঋতুপর্ণা

নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশের মেয়েরা। টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়ন হয়েছেন সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা।

পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখানো বাংলাদেশ পুরস্কারের মঞ্চেও দেখিয়েছে। দলকে চ্যাম্পিয়ন করার পথে বাংলাদেশের গোলবারে অতন্দ্র প্রহরী ছিলেন রুপনা চাকমা।

দারুণ কিছু সেভ দিয়ে বহুবার দলকে রক্ষা করেছেন তিনি। সেই রুপনা টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন। টানা দ্বিতীয়বারের মতো সেরার পুরস্কার জিতেছেন তিনি। সর্বশেষ ২০২২ সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক ছিলেন তিনি।
 

 

রুপনার দ্বিতীয়বার সেরা হওয়ার মঞ্চে প্রথমবারের মতো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ঋতুপর্ণা। টুর্নামেন্টের শুরুর দিকে ‘গোল কপালে নেই‘ বলে আক্ষেপ করা ঋতু সেমিফাইনাল-ফাইনাল দুই ম্যাচেই গোল পেয়েছেন। ২ গোলের পাশাপাশি পুরো টুর্নামেন্টে সতীর্থদের দিয়ে বেশকিছু গোল করেছেন তিনি। যার ফল হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেব ‘গোল্ডেন বলের’ পুরস্কার জিতেছেন এই মিডফিল্ডার।

 

অন্যদিকে সর্বোচ্চ ৮ গোল করে ‘গোল্ডেন বুট’ জিতেছেন ভুটানের ফরোয়ার্ড ডেকি লাজোম। ফেয়ার-প্লে পুরস্কার জিতেছে ভুটান।