NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

অ্যামাজন প্রাইমে তারিক আনাম খান ও মেহজাবীনের নাটক


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৪, ০৪:০৮ এএম

অ্যামাজন প্রাইমে তারিক আনাম খান ও মেহজাবীনের নাটক

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম অ্যামাজন প্রাইম। নতুন কনটেন্ট তো বটেই, তারা প্রায়ই বিশ্বের নানা দেশের পুরনো সিনেমা, নাটক ও টেলিছবি উন্মুক্ত করে থাকে। তারই অংশ হিসেবে মুক্তি পেল ‘কাজল’। এর আগে এতে বাংলাদেশের কয়েকটি সিনেমা উঠেছে।

যেমন অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’, রুবাইয়াত হোসেনের ‘মেইড ইন বাংলাদেশ’, শাকিব খানের ‘নবাব’, খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’, রুবেল হাসানের ‘মনে প্রাণে’ প্রভৃতি।

 

সেই ধারাবাহিকতায় এবার উঠল মুহাম্মদ মোস্তাফা কামাল রাজের নির্মাণে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘কাজল’। এতে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান।

২৮ অক্টোবর থেকে নাটকটি দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমে।

যেখানে উঠে এসেছে বাবা ও মেয়ের অসাধারণ এক গল্প। নির্মাতা রাজ মনে করেন, ‘দেশের নাটক-টেলিছবি-সিনেমা বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার জন্য এটি একটি বড় মাধ্যম। সেই মাধ্যমে আমার কাজটি যুক্ত হওয়ায় ভালো লাগছে।’

 

‘কাজল’ নাটকে রয়েছে ‘মামণি’ নামে একটি গান।

এটি লিখেছেন জনি হক। সুর দিয়েছেন নাভেদ পারভেজ। গেয়েছেন পল্লবী রায় ও পায়েল ত্রিপুরা।

 

গীতিকবি জনি হক বলেন, ‘নাটকটির সুবাদে আমার লেখা গানও এখন অ্যামাজনে উঠল! এটা অত্যন্ত সুখকর বিষয়। বাবা-মেয়ের গল্প নিয়ে তৈরি অসাধারণ নাটকটি অ্যামাজন প্রাইমে দেখতে পারেন, গানটিও শুনতে পারেন।

কথা দিচ্ছি, ভালো লাগবে।’

 

গ্লোবাল দর্শকদের কথা ভেবে অ্যামাজন প্রাইমে ‘কাজল’ নাটকের ইংরেজি সাব-টাইটেল রয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রথম মুক্তি পায় ‘কাজল’।