NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে আশাবাদ ভলকার তুর্কের


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৪, ১২:৩২ পিএম

বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে আশাবাদ ভলকার তুর্কের

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে তুর্কের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল বিচার বিভাগের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে এদিন সকালে দুই দিনের সফরে ঢাকায় আসেন ভলকার তুর্ক। 

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌজন্য সাক্ষাতে ভলকার তুর্ক বাংলাদেশের বিচার বিভাগের আধুনিকায়নে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের প্রশংসার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতার প্রাতিষ্ঠানিকীকরণে প্রধান বিচারপতির নেওয়া উদ্যোগের সফলতা কামনা করেন।

বিশেষ করে, বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন কমিশন গঠন দেশে সুশাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  

 

সাক্ষাতে বিচার বিভাগের প্রধান দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সুষ্ঠু আইনি প্রক্রিয়ায় মানবাধিকার সুরক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। 


 

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে হাইকমিশনার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক ছাড়াও জাতিসংঘের মানবাধিকার প্রধান উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।