NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মুখে অস্ত্রোপচার ইস্যুতে এবার ক্ষোভ ঝাড়লেন আলিয়া


খবর   প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৫, ০৯:০৬ এএম

মুখে অস্ত্রোপচার ইস্যুতে এবার ক্ষোভ ঝাড়লেন আলিয়া

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে বলিউডে অভিনয়ের যাত্রা শুরু আলিয়া ভাটের। নানা ইস্যুতে বরাবরই আলোচনায় থাকেন এই বলিউড অভিনেত্রী। অস্ত্রোপচার করে চেহারা বদলেছেন এমন গুঞ্জন নিয়ে সবচেয়ে বেশি বিতর্কের মুখে পড়তে হয়েছে তাকে। 

কখনও বলা হয়েছে, অস্ত্রোপচারের মাধ্যমে তিনি গালের অতিরিক্ত চর্বি বাদে দিয়েছেন।

কখনও বলা হয়েছে, নাকে অস্ত্রোপচার করিয়েছেন। এমনকি সম্প্রতি এক ভিডিওতে দাবি করা হয়েছে, অস্ত্রোপচার করতে গিয়ে তিনি আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন। তাই নাকি কথা বলার সময়ে আলিয়ার মুখ এক দিকে বেঁকে যায়।

 

এসব দাবির বিরুদ্ধে এবার মুখ খুলেছেন আলিয়া।

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেওয়া এক পোস্টে রীতিমত ক্ষোভ ঝেড়েছেন তিনি। 

 

আলিয়া লিখেছেন, ‘যারা চেহারায় অস্ত্রোপচার করিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আমার কোনও মতামত নেই। এটা তাঁদের ব্যক্তিগত অভিরুচি। কিন্তু এটা কী হচ্ছে! সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে, অস্ত্রোপচার করাতে গিয়ে নাকি আমার মুখ বেঁকে গিয়েছে, আমার হাসিতে পরিবর্তন এসেছে।

আমার কথা বলার ধরনও নাকি অদ্ভুত। একটা মানুষের মুখ নিয়ে আপনাদের মনগড়া মতামত এই সব! এই ধরনের মন্তব্যের নেপথ্যে আপনারা আবার বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছেন! আমার মুখের একটা দিক নাকি পক্ষাঘাতগ্রস্ত। আপনারা কি মশকরা করছেন?’

 

আলিয়া আরও লেখেন, ‘এই দাবিগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার কোনও প্রমাণ নেই। যুক্তি নেই।

তার চেয়েও খারাপ হল, অল্পবয়সী ছেলেমেয়েদের এই সব আবর্জনার মতো মিথ্যে তথ্য জানান দিয়ে আপনারা প্রভাবিত করছেন। আপনারা এগুলো কি জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছেন? সব দাবি ভিত্তিহীন।’