NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

শান্তর সরল স্বীকারোক্তি 'দল হিসেবে হেরেছি'


খবর   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৪, ০৭:১৫ পিএম

শান্তর সরল স্বীকারোক্তি 'দল হিসেবে হেরেছি'

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট হেরে নাজমুল হোসেন শান্তর সরল স্বীকারোক্তি, আমরা দল হিসেবে হেরেছি। এর বাইরে অবশ্য তার বলার কিছু নেই। পুরো টেস্টেই তো ভরাডুবি হয়েছে বাংলাদেশের। যার ফল বাংলাদেশ ৭ উইকেটে হেরেছে।

 

বোলিংটা কিছুটা ভালো হলেও দক্ষিণ আফ্রিকাকে একটা সময় বাঘে পেয়ে শেষ করতে পারেননি তাইজুল ইসলাম-হাসান মাহমুদরা। আর ব্যাটিংয়ে দীর্ঘ সংস্করণে বাংলাদেশ বরাবরই বিবর্ণ ছিল। দেশের মাঠে দ্বিতীয় সর্বনিম্ন ১০৬ রানে অলআউট হওয়ার ঘটনাই তা প্রমাণ করে। তাই ম্যাচ শেষে অজুহাতের সুযোগ নিলেন না শান্ত।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে শান্ত বলেছেন, ‘দল হিসেবে হেরেছি আমরা। আলাদাভাবে কারও ব্যাপারে কিছু বলার নেই। আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারিনি। সেটা সবাই জানি।

 

বাংলাদেশ হারলে ব্যক্তিগত পারফরম্যান্স করেছেন তাইজুল এবং মেহেদী হাসান মিরাজ। ম্যাচে তাইজুলের ৮ ‍উইকেটের বিপরীতে মিরাজ ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। দুজনের প্রশংসা করে শান্ত বলেছেন, ‘আমাদের জন্য বড় পাওয়া ছিল। ২০০ রানে পিছিয়ে ছিলাম। মিরাজ যেভাবে ব্যাটিং করেছিল তাতে আমরা আত্মবিশ্বাস পেয়েছিলাম।

অতীতে এমন পরিস্থিতিতে আমরা পড়িনি। ব্যাটার হিসেবে নতুন বলের ব্যাটিংয়ের দায় নিতেই হবে।’