NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সামোয়া যাচ্ছেন তৌহিদ হোসেন


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ১০:২৮ পিএম

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সামোয়া যাচ্ছেন তৌহিদ হোসেন

আগামী ২১-২৬ অক্টোবর দ্বীপ রাষ্ট্র সামোয়ার রাজধানীর আপিয়ায় অনুষ্ঠেয় কমনওয়েলথ সম্মেলনে যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র তথ্য অফিসার কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।

 

তিনি জানান, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সামোয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। আজ রাতে রওয়ানা হচ্ছেন তিনি। আগামী ২৯ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, কমনওয়েলথ হেড অফ গভর্নমেন্টস মিটিং হবে সামোয়াতে। সেখানে প্রধান উপদেষ্টা যাবেন না। এই সিদ্ধান্ত হয়েছে। উনি যাচ্ছেন না, সেজন্য মন্ত্রী পর্যায় ও হেড অফ গভর্নমেন্টের মিটিংয়ের যেই অংশ সেখানে আমি অংশগ্রহণ করব। কমনওয়েলথ নিয়ে কতগুলো সেট ইস্যু আছে ,সেগুলোতে আমাদের অবস্থান একই।

 

সামোয়াতে ভারত-পাকিস্তানের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক হবে কি না সে প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দ্বিপক্ষীয় বেশ কিছু বৈঠক হবে। ভারত ও পাকিস্তানের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে ইতোমধ্যে (নিউউয়র্কে)। সেখানে আমি আর যাচ্ছি না। যাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি তাদের সঙ্গে হবে।