NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৪, ০৭:০৩ পিএম

নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ

আগামী মাসে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ মালদ্বীপ। ম্যাচ দুটি হবে ঢাকায়। কিংস অ্যারেনায় ম্যাচ আয়োজন করতে বসুন্ধরা কিংসের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

 


 

নভেম্বরের ১৩ ও ১৬ তারিখে হবে ম্যাচ দুটি। মালদ্বীপের বিপক্ষে সর্বশেষ সাক্ষাতে জিতেছিল বাংলাদেশ। গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক পর্বে কিংস অ্যারেনাতে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমের গোলে ২-১ জিতেছিল। আর অ্যাওয়ে ম্যাচটি হয়েছিল ১-১ গোলে ড্র।

 


 

ফিফা র‍্যাংকিংয়ে মালদ্বীপ আছে ১৬৩তম স্থানে। এ বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি দেশটি। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষেই খেলেছিল তারা। বাংলাদেশ গত সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে খেলেছে দুটি ম্যাচ।

প্রতিপক্ষের মাঠে একটি জিতলেও হেরেছে অন্যটিতে। এবার মালদ্বীপকে দুটি ম্যাচেই হারাতে চায় লাল-সবুজের দল।