NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

নাগরিকরা সুস্থ না থাকলে জাতিও সুস্থ হতে পারে না: রিজওয়ানা হাসান


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৪, ০১:৫২ এএম

নাগরিকরা সুস্থ না থাকলে জাতিও সুস্থ হতে পারে না: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করতে আমাদের কয়েকটি অভ্যাস পরিবর্তন করতে হবে। তিনি বলেন, পরিবেশের অবস্থার কথা মাথায় রেখে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং ঠিকমতো ঘুমাতে হবে। অভ্যাস বদলাতে পারলে রোগ নিয়ে চিন্তা করতে হবে না।

শুক্রবার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত স্বাস্থ্য অলিম্পিয়াড ও অনলাইন কুইজ প্রতিযোগিতার সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উপদেষ্টা আরও বলেন, নাগরিকরা সুস্থ না থাকলে জাতিও সুস্থ হতে পারে না। যক্ষ্মা এখন বড় সমস্যা নয়, তবে আমাদের সচেতন হতে হবে। জ্ঞান বাড়লে শক্তি আসে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, ইউএসএআইডির টিম লিড সামিনা চৌধুরী, আইসিডিডিআর,বি এর নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. জাহাঙ্গীর কবির এবং আইসিডিডিআর,বি এর সিনিয়র সায়েন্টিস্ট সায়েরা বানু।

 

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার, সনদপত্র ও ট্রফি প্রদান করা হয়। ইউএসএআইডির সহযোগিতায় আইসিডিডিআর,বি এবং প্রথম আলো এই প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫৫০ শিক্ষার্থী অংশ নেয়।