NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

২০ অক্টোবর থেকে কর্মভিসার পাসপোর্ট ফেরত দেবে ইতালি দূতাবাস


খবর   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৪, ১০:০৩ পিএম

২০ অক্টোবর থেকে কর্মভিসার পাসপোর্ট ফেরত দেবে ইতালি দূতাবাস

আগামী ২০ অক্টোবর থেকে কর্মভিসা আবেদনকারীদের পাসপোর্ট ক্রমান্বয়ে ফেরত দেবে ঢাকায় নিযুক্ত ইতালি দূতাবাস।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপুল সংখ্যক জাল নথি বা ডকুমেন্টের কারণে ইতালি সরকার ২০২৪ সালের ১১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের অনুকূলে ইস্যুকৃত সব কর্ম অনুমোদনের বৈধতা স্থগিত করেছে। যা যথাযথ যাচাইকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। ১১ অক্টোবরের (এন ১৪৫) আইনি নির্দেশনা অনুযায়ী ইতালির প্রভিনন্সিয়াল ইমিগ্রেশন অফিস (স্পোর্টেলো ইউনিকো-এস ইউ আই) থেকে নিশ্চিতকরণের পরে স্থগিতকৃত কর্ম অনুমোদনের যাচাইকরণ সম্পন্ন হওয়া সাপেক্ষে ইতালি দূতাবাস কর্মভিসা ইস্যু করবে।

উপরে উল্লেখিত যাচাইকরণ মুলতবি থাকা আবেদনকারীদের পাসপোর্ট ক্রমান্বয়ে ফেরত দেয়া হবে।

 

ফেরত প্রদানের কার্যক্রম আগামী ২০ অক্টোবর থেকে শুরু করা হবে। এসএমএস অথবা ই-মেইলের মাধ্যমে প্রতিটি আবেদনকারীর সঙ্গে ভিএফএস গ্লোবাল-এর মাধ্যমে পাসপোর্ট ফেরত দানের জন্য যোগাযোগ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দূতাবাস কর্ম অনুমোদনের যাচাইকরণ নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ভিসা আবেদনকারীরা তাদের পাসপোর্ট ভিএফএস গ্লোবাল-এর সংশ্লিষ্ট ভিসা আবেদন কেন্দ্রে পুনরায় জমাদানের জন্য যোগাযোগ করবে।

কর্মভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশী যাদের কর্ম অনুমোদনের নিশ্চিতকরণ সম্পন্ন হবে তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য ভিএফএস গ্লোবাল-এর মাধ্যমে যোগাযোগ করা হবে। অতএব, ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট (যে সব অ্যাপয়ন্টমেন্ট এরই মধ্যে শিডিউল করা হয়েছে সেসবসহ) বর্তমানে আর প্রয়োজন নেই।

 

work.appoinment@visglobal.com ই-মেইল আইডি চালু থাকবে। নতুন করে ইস্যুকৃত কর্ম অনুমোদনের ধারকদের বিস্তারিত তথ্য এই ই-মেইল ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হচ্ছে। পরে ক্রমান্বয়ে যোগাযোগের জন্য এই তথ্য ব্যবহার করা হবে।

আবেদনকারী, নিয়োগকর্তা এবং আইনজীবীদের তাদের কর্ম অনুমোদনের যাচাইকরণের জন্য দূতাবাসে এবং ভিএফএস গ্লোবালে ই-মেইল না পাঠানোর জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। কারণ, যাচাইকরণের সংশ্লিষ্ট প্রক্রিয়াটি ইতালিতে সম্পন্ন হয়।

কর্ম অনুমোদনের ধারকরা প্রয়োজনে তাদের ইতালিতে সম্ভাব্য নিয়োগকর্তাগণের সঙ্গে তাদের কর্ম অনুমোদনের যাচাইকরণ সম্পর্কে আপডেট পেতে যোগাযোগ করতে পারেন।

 

ইতালির প্রভিনন্সিয়াল ইমিগ্রেশন অফিস স্পোর্টেলো ইউনিকো-এস ইউ আই কর্তৃক যাচাই নিশ্চিতকরণ না হওয়া পর্যন্ত কর্ম অনুমোদনের মেয়াদ বলবৎ থাকবে।

 

অন্যান্য যেমন ফ্যামিলি রিইউনিয়ন, স্টাডি, বিজনেস ও ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত আবেদন প্রক্রিয়া অপরিবর্তিত থাকবে।