NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

‘সুইডেন এখনো কথা অনুযায়ী কাজ করেনি’


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:০৬ পিএম

>
‘সুইডেন এখনো কথা অনুযায়ী কাজ করেনি’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু বলেছেন, সুইডেন এখন পর্যন্ত কোনো জঙ্গিকে তুরস্কের হাতে তুলে দেয়নি।

 

 

গত জুন মাসের শেষের দিকে ন্যাটোর সম্মেলনে তুরস্ক, ফিনল্যান্ড এবং সুইডেন একটি ত্রিপক্ষীয় চুক্তি করে।

 

সেই চুক্তিতে ফিনল্যান্ড-সুইডেন সম্মত হয়- ফিনল্যান্ড-সুইডেনে যেসব জঙ্গি বসবাস করে এবং তুরস্ক যাদের ফেরত চায় তাদের তুরস্কের হাতে তুলে দেওয়া হবে। এর বদলে ফিনল্যান্ড-সুইডেনকে ন্যাটোতে যোগ দেওয়ার অনুমোদন দেবে তুরস্ক।

 

কিন্তু ন্যাটো সম্মেলনে করা সেই চুক্তি অনুযায়ী এখনো কোনো কাজ করেনি সুইডেন। বুধবার এমনটিই জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

 

ইউক্রেনে রাশিয়া হামলা করার পর নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন করে ফিনল্যান্ড-সুইডেন। কিন্তু এতে তীব্র বিরোধীতা জানায় তুরস্ক। তারা জানায়, নর্ডিক অঞ্চলের দেশ ফিনল্যান্ড-সুইডেন কুর্দিস জঙ্গিদের মদদ দেয়, অস্ত্র সহায়তা দেয়।

 

কিন্তু যখন ফিনল্যান্ড-সুইডেন তুরস্ককে জানায় তারা এক হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করবে। তখন তুরস্ক নিজেদের ভেটো তুলে নেয়।

 

তুরস্কের পক্ষ থেকে পরবর্তীতে আবার বলা হয়, ফিনল্যান্ড-সুইডেন যদি তাদের দেওয়া কথা না রাখে তাহলে তুরস্ক ন্যাটোর অনুমোদন দেবে না।

 

এদিকে চুক্তি অনুযায়ী সুইডেনের কাছে ৭৩ জন জঙ্গিকে ফেরত চেয়েছে তুরস্ক। অন্যদিকে ফিনল্যান্ডের কাছে আরও কয়েক ডজন জঙ্গিকে ফেরত চেয়েছে আঙ্কারা।