NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

সাগর-রুনী হত্যার রহস্য উন্মোচনে যা জানালেন আইনজীবী শিশির


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৪, ১২:২৭ এএম

সাগর-রুনী হত্যার রহস্য উন্মোচনে যা জানালেন আইনজীবী শিশির

সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যা মামলার রহস্য উন্মোচনে আশাবাদ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, ‘মামলায় জড়িতদের নাম বিভিন্ন সময়ে এসেছে এবং রাজসাক্ষী হিসেবে গোপনে স্বীকারোক্তি দিতে চাচ্ছেন।’

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।


 

শিশির মনির বলেন, ‘সাগর রুনি হত্যা হত্যা মামলায় সাবেক সরকারের অনেক প্রভাবশালী জড়িত।

যে জায়গাটাই গিয়ে থেমে গিয়েছিল এখন সরকার বাধা দিচ্ছে না। এখানে গুরুত্বপূর্ণ রিপোর্ট আছে ডিএনএ, সাগর রুনির শরীরে দুজন ব্যক্তির ডিএনএ শনাক্ত করা হয়ে। এই দুজন ব্যক্তি কে? তাদের খোঁজা হচ্ছে এই দুই ব্যক্তির নাম খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে আশা করছি।’ 

 


 

তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার প্রাথমিক নথি দেখিছি। সেটি ইনভেস্টিগেশন থাকা অবস্থায় কিছু বলা যায় না। আমার কাছে মনে হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন আছে যা ধরে তদন্ত করতে পারলে এর শেষ দিকে যাওয়া যাবে।’

 

শিশির মনির বলেন, ‘মামলাটি অত্যন্ত গোপনীয়।

কয়েকজন স্বীকারোক্তি দিয়েছেন। আমি আশাবাদী, এই হত্যার রহস্য উন্মোচিত হবে।’

 

তিনি আরো বলেন, ‘সরকার এ হত্যার তদন্তে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করছে, যেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন। তাদের পূর্ব অভিজ্ঞতা থাকায় তদন্তে ভালো কিছু ফলাফল আসবে বলে আশা করা হচ্ছে।’

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত, জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর প্রমুখ।