NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

যুক্তরাষ্ট্রে চলে গেছেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ১০:৪৭ এএম

যুক্তরাষ্ট্রে চলে গেছেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী

অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনার দুই মাস পেরিয়ে গেলেও দেশে ফেরেননি সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিযুক্ত বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। 

কূটনৈতিক সূত্র জানায়, পুলিশের সাবেক এই আইজি রাষ্ট্রদূতের দায়িত্ব ছেড়ে গত ২৮ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদ ত্যাগ করেছেন। যদিও তার শেষ গন্তব্য কোথায়, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিজের ঘনিষ্ঠজনদের তিনি দুবাই হয়ে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার কথা জানিয়েছেন।

 


 

জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ছয় রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে তাদের দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ জারির পর প্রায় দুই মাস চলে গেলেও তিনি দেশে ফেরেননি।

এর আগে ২০২০ সালের ১৩ এপ্রিল জাবেদ পাটোয়ারীকে তিন বছরের চুক্তিতে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করে আওয়ামী লীগ সরকার।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ৬ মাসের জন্য তাকে ফের একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। 

 


 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৪ আগস্ট অন্য যেসব কর্মকর্তার চুক্তি বাতিল করে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছিল, জাবেদ পাটোয়ারী ছাড়া অন্য সবাই দেশে ফিরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। তারা হলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত থাকা রাষ্ট্রদূত মো. আবু জাফর, জার্মানিতে রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, জাপানে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ ও রাশিয়ায় থাকা রাষ্ট্রদূত কামরুল আহসান।