NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

জুয়া খেলার বাণিজ্যিক লাইসেন্স দিলো আরব আমিরাত


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ১১:১২ এএম

জুয়া খেলার বাণিজ্যিক লাইসেন্স দিলো আরব আমিরাত

প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে জুয়া খেলার জন্য ক্যাসিনো খোলার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার (৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল ও ক্যাসিনো কোম্পানি উইন রিসোর্টকে আমিরাতের জেনারেল কমার্শিয়াল গেমিং রেগুলেটরি অথরিটি এই লাইসেন্স দেয়।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ভিত্তিক উইন রিসোর্টের আমিরাতের রাস আল খামিয়ার আল মারজান দ্বীপে বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করছে। সেখানে ক্যাসিনো খোলার জন্য আবেদন করেছিল কোম্পানিটি। সেটিই মঞ্জুর করেছে আমিরাত।

 

উইন রিসোর্ট এবং আল মারজান দ্বীপ ও রাস আল খামিয়ার যৌথ বিনিয়োগে নির্মাণ হচ্ছে এই রিসোর্টটি। প্রকল্পটির জন্য এ পর্যন্ত ৫১ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করেছে কোম্পানি কর্তৃপক্ষ। ২০২৭ সালে ১ হাজার ৫৪২টি কক্ষবিশিষ্ট বিলাস বহুল রিসোর্টটি উদ্বোধন করার কথা।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আমিরাতেও জুয়া খেলা নিষিদ্ধ। তাই, শুধু বিদেশি পর্যটকদের জুয়া খেলার জন্য উইন রিসোর্টকে লাইসেন্স দেওয়া হয়েছে। ইউরোপ-এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব পর্যটক আসেন, শুধু তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হবে ক্যাসিনোতে।

 

২০২২ সালে পর্যটন খাতকে শক্তিশালী করতে এক মহাপরিকল্পনা নেয় আমিরাতের সরকার। এই পরিকল্পনা আওতায় পর্যটন খাতে ২০২২ থেকে ২০৩১ সাল পর্যন্ত ২ হাজার ৭২০ কোটি ডলার বিনিয়োগের এবং এই সময়সীমার মধ্যে ৪ কোটি পর্যটককে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

 

আমিরাতে নিয়মিত লটারি এবং কমার্শিয়াল গেমিং হয়। এসব সঠিকভাবে পরিচালনার জন্য গত বছর একটি নিয়ন্ত্রক সংস্থা করেছে আমিরাত। গত মাসে আমিরাতে ক্যাসিনো খোলার জন্য আবেদন করেছে অপর মার্কিন কোম্পানি এমজেএম। ধারণা করা হচ্ছে, এই সেই আবেদনও দেশটির সরকার মঞ্জুর করবে।