NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

এবার কোনো নিরাপত্তাঝুঁকি নেই, পূজা হবে নির্বিঘ্নে: স্বরাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ০৯:৫২ এএম

এবার কোনো নিরাপত্তাঝুঁকি নেই, পূজা হবে নির্বিঘ্নে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৬ অক্টোবর) বিকেলে রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা যেন ভালোভাবে নির্বিঘ্নে হয়, সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা নির্দেশনা প্রতিটি পূজামণ্ডপে পাঠিয়েছি। এছাড়া বিভাগীয় কমিশনার, ডিআইজি, এসপি, ডিসি, ইউএনও, ওসিসহ আমাদের প্রশাসনে যারা রয়েছেন, সবাইকে আমরা নির্দেশনা পাঠিয়েছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা কমিটি ভালো আয়োজন করেছে। তারা এখানে ২৪ ঘণ্টা সেচ্ছাসেবী দিয়েছে। স্বেচ্ছাসেবীরা ২৪ ঘণ্টা থাকবেন। এবার কোনো ধরনের নিরাপত্তাঝুঁকি নেই। পূজা এবার নির্বিঘ্নে হবে। এ সময় উসকানির বিরুদ্ধে সত্য ঘটনা তুলে ধরতে গণমাধ্যমকে আহ্বানকে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।