NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ভাতার ৪১ শতাংশ সঠিক ব্যক্তি পাচ্ছেন না: সমাজকল্যাণ উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ০২:৫৮ এএম

ভাতার ৪১ শতাংশ সঠিক ব্যক্তি পাচ্ছেন না: সমাজকল্যাণ উপদেষ্টা

সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে দেওয়া ভাতার ৪১ শতাংশ সঠিক ব্যক্তি পাচ্ছেন না বলে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের গবেষণায় উঠে এসেছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

রোববার (৬ অক্টোবর) সচিবালয়ে অধীন দুই মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান উপদেষ্টা।

 

এক কোটি ২০ লাখ মানুষ সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন। গত কয়েক মাস ধরে ভাতা বন্ধ আছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর একটি কিস্তি টাকা দেওয়া হয়েছে। নগদের বিষয়ে অনেক সমালোচনা রয়েছে, এটা আমরা পরিবীক্ষণের মধ্যে রাখছি।’

ভাতাভোগীদের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এখানে ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। জলদি করে শুধু দিয়ে দিলে হবে না। আমি কেমন করে দিচ্ছি, কি সিস্টেমে দিচ্ছি, যাকে দেওয়া হচ্ছে, সে পাচ্ছে কি না? এ তিনটি প্রশ্নের জবাব আমার কাছে একেবারে পরিষ্কার হতে হবে। নতুন এমআইএস সিস্টেমের মাধ্যমে আমরা এ ভাতাগুলো দেবো।’

 

শারমীন এস মুরশিদ বলেন, ‘ইউনেসেফ আমাদের কাছে স্টাডি পাঠিয়েছে ৪১ শতাংশ ভাতা সঠিক ব্যক্তির কাছে যাচ্ছে না। এটা তো বিশাল সংখ্যা, এটাতো ফেলে রাখতে পারি না। একটা হচ্ছে যারা পাওয়ার কথা পাচ্ছে না, আর একটা হচ্ছে ভুল জায়গায় যাচ্ছ- এ দুটোরই পরিসংখ্যান আমরা পেয়েছি। এগুলো আমরা যাচাই করছি। রিভিউতে থাকা এমআইএস অ্যাপ্লিকেশনটি যখন হয়ে যাবে তখন এ জায়গাটা থেকে অনেক উন্নতি হবে।’