NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০১:০৬ এএম

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও প্রাণনাশের ঘটনায় দায়ের হওয়া মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সমীর ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে।