NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

দেশে আইন-কানুন বলতে কিছু নেই : কাদের সিদ্দিকী


খবর   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৪, ০৫:১৫ পিএম

দেশে আইন-কানুন বলতে কিছু নেই : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন, দেশটা কেমন যেন হয়ে গেছে! মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাতদল হামলা চালিয়ে হত্যা করতে পারে, তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন-কানুন বলতে কিছু নেই।

মঙ্গলবার (১ অক্টোবর) টাঙ্গাইল শহরের বেতকায় নিহত সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনের বাসায় তার পরিবাররের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ করে সাংবাদিকদের এসব বলেন তিনি।

কাদের সিদ্দিকী আরো বলেন, সেনাবাহিনীর পোশাক পরা মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করতে পারে, বুঝতে হবে দেশে আইন-শৃঙ্খলা বলে অথবা দেশে শাসনব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা-ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তা কিছুই নেই।

সমাজটাকে বদলাতে হবে। মানুষের জন্মের পরে অবধারিত সত্য মৃত্যু। বাবা বেঁচে আছেন, বোন আছে তাদের বুক কেমন করছে।

 

তিনি বলেন, ‘বিগত ১৬-১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই।

এ দেশে মানুষের সরকার ছিল না। এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন। আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন, তারা বাধ্য হয়ে করেছেন। এখন পরিবর্তন দরকার।
এই বিপ্লব যদি ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।’ 

 

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি রাজনীতিকে ইবাদতের মতো মনে করে রাজনীতি করি। এ জন্য আমি প্রচুর সম্মান পেয়েছি, অসম্মানও পেয়েছি। গালাগালও শুনেছি।

এত দিন বেঁচে না থাকলে আমি গালাগাল শুনতাম না।’