NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ডেঙ্গু কেড়ে নিল আরো ৭ প্রাণ


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২৪ পিএম

ডেঙ্গু কেড়ে নিল আরো ৭ প্রাণ

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৮৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে রোগটিতে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দেশের ডেঙ্গু পরিস্থিতির এ খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 


 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৫৬৫ জন।

তাদের মধ্যে মারা গেছে ১৫০ জন। 

 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৩৭৬ জন ও ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১০৯ জন। এ ছাড়া চট্টগ্রামে ১৬৪ জন, বরিশালে ১০১ জন, খুলনায় ৫৩, ময়মনসিংহে ৩৫ জন, রংপুরে ১৭ জন, সিলেটে ৬ জন ও রাজশাহীতে ২ জন।


 

চলতি বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৭.২ শতাংশ নারী ও ৬২.৮ শতাংশ পুরুষ।

মৃতদের মধ্যে ৫২.০ শতাংশ নারী ও ৪৮.০ শতাংশ পুরুষ।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, গত এক দিনে মৃতদের মধ্যে ঢাকা মহানগরে ২ জন ও ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১ জন। এ ছাড়া চট্টগ্রামে ২ জন ও বরিশালে ২ জন রয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, গত এক দিনে ৬২১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

চলতি বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৫ হাজার ২৪১ জন। 

 

 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বছর ঢাকা মহানগরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৩৪ জন। আর ঢাকার বাইরের অনান্য জেলায় হয়েছে ৩ হাজার ৭১৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ৬ হাজার ২৪৭ জন, বরিশালে ২ হাজার ৫৭১ জন, খুলনায় ২ হাজার ১৫৫ জন, ময়মনসিংহে ৬৮২ জন, রংপুরে ২৯৬ জন, সিলেটে ৩১ জন ও রাজশাহীতে ৫৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বছর মৃতদের মধ্যে ঢাকা মহানগরে ১০২ জন।

আর ঢাকার বাইরের অনান্য জেলায় হয়েছে ৬ জন। এ ছাড়া চট্টগ্রামে ২১ জন, বরিশালে ১৫ জন, খুলনায় ৫ জন ও ময়মনসিংহে ১ জন।

 

দেশে প্রথম ২০০০ সালে ডেঙ্গুর বড় ধরনের প্রকোপ দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত সবোর্চ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে গত বছর। সে বছর আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ও মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। এর আগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়াই, সে বছর ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। মৃত্যু হয় ১৭৯ জনের।