NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ইউক্রেনের জন্য আরো সামরিক সহায়তার ঘোষণা বাইডেনের


খবর   প্রকাশিত:  ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১২ পিএম

ইউক্রেনের জন্য আরো সামরিক সহায়তার ঘোষণা বাইডেনের

ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে প্রায় ৮০০ কোটি ডলার এবং নতুন দূরপাল্লার যুদ্ধাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের আগে বৃহস্পতিবার এই ঘোষণা দেন বাইডেন।

এর মধ্যে ৫৫০ কোটি ডলার আগামী ১ অক্টোবর মার্কিন অর্থবছর শেষ হওয়ার আগেই অনুমোদিত হবে। বাকি ২৪০ কোটি ডলার ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের (ইউএসএআই) মাধ্যমে ছাড় করা হবে; অর্থাৎ তাৎক্ষণিকভাবে এই অর্থ পাবে না ইউক্রেন।

 


 

এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমি ইউক্রেনের জন্য নিরাপত্তা সহায়তা বাড়ানোর এবং যুদ্ধ জয়ের জন্য সহায়তার অংশ হিসেবে একাধিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিচ্ছি।’

তবে ইউক্রেন যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ায় নিক্ষেপ করতে পারবে কি না, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নিয়ম বিস্তৃত করার পরিকল্পনা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ফলে রাশিয়ায় বড় ধরনের বিমান হামলা হলে পারমাণবিক অস্ত্র দিয়ে জবাব দিতে পারবে মস্কো। সূত্র : এএফপি