NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ইরান আমার জীবনের জন্য বড় হুমকি : ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০০ এএম

ইরান আমার জীবনের জন্য বড় হুমকি : ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের তরফ থেকে তার জীবনের জন্য বড় হুমকি রয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা বলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প।

এর আগে তার প্রচার শিবির দাবি করে, ইরানের তরফ থেকে বাস্তব ও সুনির্দিষ্ট হুমকির বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দারা।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের তরফ থেকে আমার জীবনের জন্য বড় হুমকি রয়েছে।

পুরো মার্কিন সামরিক বাহিনী বিষয়টি দেখছে এবং অপেক্ষা করছে।

 

তিনি বলেন, এরই মধ্যে ইরানের নেওয়া কিছু পদক্ষেপ কার্যকর হয়নি। তবে তারা আবারও চেষ্টা করবে। 
দুইবার হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর নিরাপত্তা জোরদার করা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমার চারপাশে এত বেশি লোক, বন্দুক ও অস্ত্র আগে কখনো দেখিনি।

 

ট্রাম্পের প্রচার শিবিরের পরিচালক স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা ছড়ানোর লক্ষ্যে ইরানের দিক থেকে ট্রাম্পকে হত্যার সুনির্দিষ্ট হুমকির বিষয়টি তাকে জানিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থার কার্যালয়।
তিনি আরো বলেন, ট্রাম্পকে সুরক্ষিত রাখতে এবং হস্তক্ষেপমুক্ত নির্বাচন আয়োজন নিশ্চিত করতে কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।