NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

হামজাকে পেতে ইংল্যান্ডের এনওসি মিলেছে


খবর   প্রকাশিত:  ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১২ এএম

হামজাকে পেতে ইংল্যান্ডের এনওসি মিলেছে

হামজা চৌধুরীকে জাতীয় দলে পাওয়ার পথটা আরো মসৃণ হয়েছে বাংলাদেশের। লেস্টার সিটির মিডফিল্ডারকে পাওয়ার জন্য একে একে সব ধাপ পূরণ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই ধারাবাহিকতকায় এবার ইংল্যান্ড এফএর কাছ থেকে এনওসিও মিলেছে।

এনওসি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

সাধারণ সম্পাদক বলেছেন, ‘ইংল্যান্ড এফএর এনওসি মিলেছে, নভেম্বরে হামজা চৌধুরীকে পেতে আশাবাদী বাংলাদেশ। সব কাগজ এরই মধ্যে ফিফায় পাঠিয়েছে বাফুফে। এখন শুধু প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদনের অপেক্ষা, যা আনুষ্ঠানিকতা মাত্র।’

 

এর আগে হামজা বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করে বাফুফেকে চিঠি দিলে নিজেদের কাজ শুরু করে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

হামজার সেই চিঠি সংযুক্ত করে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে তাকে খেলানোর ব্যাপারে অনাপত্তিপত্র চেয়েছে বাফুফে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এনওসি দেওয়ায় এখন শুধু তাকে পাওয়ার একটা ধাপই বাকি রইল। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে অনুমতি দিলেই নভেম্বরের ফিফা উইন্ডোতে হামজাকে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে।