NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ম্যানসিটি-আর্সেনাল মহারণে নাটকীয় ড্র


খবর   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৭ পিএম

ম্যানসিটি-আর্সেনাল মহারণে নাটকীয় ড্র

ইতিহাদ স্টেডিয়ামে যোগ করা সময়েও ২-১ গোলে এগিয়ে থাকায় জয়ের স্বপ্ন আঁকছিল আর্সেনাল। ২০১৫ সালের পর এই মাঠ থেকে জিতে ফেরার আশায় বুক বেধেছিল গানাররা। কিন্তু হায়! এই ম্যানচেস্টার সিটি যে দুর্বার তা প্রমাণ হলো আরেকবার। যোগ করা অষ্টম মিনিটে জন স্টন্স জাল খুঁজে নিলে আর্সেনালের হৃদয় ভেঙে হার এড়িয়ে এক পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল।

 

লিগ শিরোপা নির্ণায়কে এই ম্যাচের গুরুত্ব অনেক। সমর্থকদের চোখ ছিল তাই ইতিহাদে। নবম মিনিটেই স্বাগতিকদের উল্লাসে ভাসিয়ে সিটিকে এগিয়ে নেন আর্লিং হালান্ড। সিটির জার্সিতে এটি তার শততম গোল।

প্রতিপক্ষের মাঠে আর্সেনালও দ্রুতই ম্যাচে ফিরে আসে। এই অর্ধেই সমতা ফিরিয়ে লিডও নেয় মিকেল আরতেতার দল। ২২ মিনিটে কালাফিওরি এবং প্রথমার্ধের যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি লক্ষ্যভেদ করেন।

 

দ্বিতীয়ার্ধের শুরুতেই দশ জনের দলে পরিণত হয় আর্সেনাল।

এরপরও জয়ের পথেই ছিল কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় গোলে সমতায় ফেয়ায় সিটি। তাতে নাটকীয়তার ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই ম্যানসিটি। ১১ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল।