NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

পার্বত্য অঞ্চলে ইন্টারনেট সচল রয়েছে


খবর   প্রকাশিত:  ২২ সেপ্টেম্বর, ২০২৪, ০২:২১ পিএম

পার্বত্য অঞ্চলে ইন্টারনেট সচল রয়েছে

খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার উদ্ভূত পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার বিষয়ে বিস্তারিত তুলে ধরেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি ইন্টারনেট বন্ধ থাকার বিভিন্ন বিষয় তুলে ধরে বিটিআরসি।

এতে উল্লেখ করা হয়, খাগড়াছড়ি ও রাঙামাটিতে বিটিআরসি থেকে মোবাইল নেটওয়ার্ক এবং ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। উদ্ভূত সাময়িক অসুবিধার জন্য বিটিআরসি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছে।

 

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ১৯ সেপ্টেম্বর দিনভর সংঘর্ষ ঘটে। এর জেরে বিকেল ৪টায় অগ্নিসংযোগের ঘটনায় এনটিটিএন অপারেটর সামিট কমিউনিকেশন লিমিটেড এবং বাংলাদেশ টেলিকমিউনেকশনস কম্পানি লিমিটেডের অপটিক্যাল ফাইবার কাটা পড়ে। এতে মোবাইল অপারেটর রবির ১৬টি টাওয়ার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে।

জেলায় রবির প্রায় ১৫০টি টাওয়ার রয়েছে।

কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি চলমান থাকায় সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত টাওয়ার মেরামত করা সম্ভব হয়নি। ২০ সেপ্টেম্বর রবি ১৪টি টাওয়ার সচল করতে পেরেছে এবং দুটি টাওয়ার এখনো মেরামত করা যায়নি। দ্রুত সব সাইট সচল করা হবে।

 

এ ছাড়া খাগড়াছড়ি জেলায় টেলিটকের ৭২টি টাওয়ার রয়েছে।

পিডিবি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ২৩টি ও অন্য কারণে আরো ছয়টিসহ মোট ২৯টি টেলিটকের টাওয়ার বর্তমানে বন্ধ রয়েছে।

 

এদিকে ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সহিংসতায় উদ্ভূত পরিস্থিতিতেও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সচল রয়েছে। তবে কিছু কিছু এলাকায় ইন্টারনেট সংযোগ কেবল ক্ষতিগ্রস্ত হওয়া এবং কোনো কোনো এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না থাকায় স্বল্পসংখ্যক গ্রাহক ইন্টারনেট সংযোগ থেকে বঞ্চিত রয়েছে।

আইএসপি অপারেটরের ক্ষতিগ্রস্ত নেটওয়ার্ক পুনঃস্থাপন ও জেনারেটরের মাধ্যমে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সংযোগ দেওয়ার কার্যক্রম চলমান থাকায় ক্রমান্বয়ে বন্ধ থাকা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হচ্ছে।