NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ওয়াশিংটনে ভারতীয় কর্মকর্তার রহস্যজনক মৃত্যু


খবর   প্রকাশিত:  ২২ সেপ্টেম্বর, ২০২৪, ০২:২৩ পিএম

ওয়াশিংটনে ভারতীয় কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মিশন চত্বরে রহস্যজনক পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার এ ঘটনাটি ঘটেছে এবং এই বিষয়ে স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

শুক্রবার দূতাবাস এক আনুষ্ঠানিক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তবে বিস্তারিত কিছু জানায়নি।

 


 

দূতাবাস জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করতে চাই যে ভারতীয় দূতাবাসের একজন সদস্য ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মারা গেছেন। আমরা নিহতের দেহ দ্রুত ভারতে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট সংস্থা ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি।’


 

‘পরিবারের গোপনীয়তার উদ্বেগের জন্য নিহতের বিষয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করা হচ্ছে না। আমাদের চিন্তা-ভাবনা ও প্রার্থনা এই শোকের সময়ে পরিবারের সঙ্গে রয়েছে’ বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস।