NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

নরেন্দ্র মোদির প্রশ্ন তুমি জানো আমি কে? জবাবে হাসির রোল


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:০২ এএম

>
নরেন্দ্র মোদির প্রশ্ন তুমি জানো আমি কে? জবাবে হাসির রোল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সপরিবারে দেখা করেছেন মধ্যপ্রদেশের বিজেপির সংসদ সদস্য অনিল ফিরোজিয়া। সেখানে অনিল ফিরোজিয়ার মেয়ে অহনার সঙ্গে মোদির কথপোকথন নিয়ে ওঠে হাসির রোল।  

বাবা-মায়ের সঙ্গে অহনা মোদির কাছে পৌঁছালে তাকে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন- তুমি কি জানো আমি কে? বছর পাঁচেকের অহনার উত্তর, হ্যাঁ, আপনি মোদিজি। আপনি তো রোজ টিভিতে আসেন। 

উত্তরে মৃদু হেসে প্রধানমন্ত্রীর প্রশ্ন, তুমি কি জানো আমি কী করি? অহনার উত্তর, হ্যাঁ, লোকসভায় কাজ করেন।  

 

আর এ জবাবেই সেখানে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। মুখ টিপে হাসতে থাকেন নরেন্দ্র মোদিও। তারপর এমন জবাবের জন্য অহনাকে একটি চকলেট পুরস্কারও দিয়েছেন প্রধানমন্ত্রী।  

অহনার বাবা অনিলও রয়েছেন পুরস্কারের আশায়। কেন্দ্রীয়মন্ত্রী নীতীন গডকড়ি ঘোষণা করেছিলেন, কোনো সংসদ সদস্য যদি এক কেজি ওজন কমান তবে তার সাংসদ এলাকার জন্য অনিল ওজন কমিয়েছেন ২১ কেজি। তাই তিনি ২১ হাজার কোটি টাকা নিজের এলাকার জন্য পাবেন বলে আশা করছেন।