NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বন্যা পূর্বাভাস তথ্য বিনিময়ে গুরুত্ব বাংলাদেশ-নেপালের


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ০৭:৩৫ পিএম

>
বন্যা পূর্বাভাস তথ্য বিনিময়ে গুরুত্ব বাংলাদেশ-নেপালের

পানি সম্পদের ব্যবহার এবং বন্যা ও বন্যার ক্ষয়ক্ষতি প্রশমন সংক্রান্ত নেপাল-বাংলাদেশ জয়েন্ট এক্সপার্ট কমিটির (জেইসি) ষষ্ঠ সভা কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এবং নেপালের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির জ্বালানি, পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয়ের সচিব সাগর কুমার রাই।

বৈঠকে এ অঞ্চলে পানিসম্পদের উন্নত ব্যবস্থাপনায় যৌথ সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ বন্যা পূর্বাভাসের জন্য তথ্য বিনিময়ের পাশাপাশি অভিন্ন নদীগুলোর অববাহিকা ব্যবস্থাপনায় যৌথ প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করে।

বাংলাদেশ ও নেপালের পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার, বন্যা ও বন্যার ক্ষয়ক্ষতি প্রশমনে কার্যক্রম গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ২০২২ সালের সেপ্টেম্বরে ঢাকায় জয়েন্ট টেকনিক্যাল স্টাডি টিমের (জেটিএসটি) প্রথম সভা অনুষ্ঠিত হবে এবং এর অব্যবহিত পরে জেইসির পরবর্তী বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।