NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

কাল বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদল


খবর   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৩০ পিএম

কাল বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদল

দুটি টেস্ট খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। দেশে রাজনৈতিক হাওয়া বদলের পর এই সিরিজ শেষ অবধি আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে বাংলাদেশ থেকে নিরাপত্তা বিষয়ে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়েছে।

এদিকে নিজেদের প্রস্তুতি সেরে রেখেছে বাংলাদশ ক্রিকেট বোর্ডও।

আগামীকাল ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (এসএ) চারজন প্রতিনিধি বাংলাদেশ সফরে আসবেন।

 

বোর্ড সূত্রের খবর, আগামীকাল বিকেলে ঢাকায় নামবেন এই চারজন। টেস্টের সম্ভাব্য দুই ভেন্যু মিরপুর ও চট্টগ্রামে ঘুরে দেখবেন তারা। এই দুই শহরে ক্রিকেটাররা কোথায় থাকবেন, কোথায় অনুশীলন করবেন এসবের সঙ্গে হাসপাতালের সুযোগ-সুবিধা দেখবে প্রতিনিধিদল।

 

সবচেয়ে গুরুত্বপূর্ণ, সিকিউরিটির ব্যাপারে স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা বলবে বলে জানা গেছে। তবে এগুলোকে ‘রুটিন ওয়ার্ক’ বলছে বিসিবি।