NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

জার্মানির কাছে পয়েন্ট হারিয়ে নেশনস লিগ মিশন শুরু ইতালির


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৫১ পিএম

>
জার্মানির কাছে পয়েন্ট হারিয়ে নেশনস লিগ মিশন শুরু ইতালির

ইউরো জয়ের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না ইতালির। টানা দ্বিতীয়বার বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি পুঁচকে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে। ইউরো চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে সুযোগ পেয়েছিল লা ফিনালিসিমা খেলার, সেখানেও আর্জেন্টিনার কাছে কুপোকাত হয়েছে। নেশনস লিগে জার্মানির বিপক্ষে ম্যাচের আগে দলের খোলনলচে বদলে ফেলেছিলেন কোচ রবার্তো মানচিনি। কিন্তু তাতেও কাজ হল না। ঘরের মাঠে জার্মানদের বিপক্ষে এগিয়ে গিয়েও পয়েন্ট হারাতে হয়েছে আজ্জুরিদের।

আর্জেন্টিনার বিপক্ষে যে একাদশ মাঠে নামিয়েছিলেন মানচিনি, সেই একাদশের শুধু গোলরক্ষক জিয়ানলুইজি ডন্নারুমা জার্মানির বিপক্ষেও মূল একাদশে ছিলেন। তবে পুরো চেহারা বদলে ফেলেও ভাগ্য খুব একটা বদলাতে পারেননি ইতালি ম্যানেজার। অধিকাংশ সময় বলের নিয়ন্ত্রণ যেমন ছিল জার্মানদের কাছে, তেমনি ইতালির গোলমুখে শটের দিক দিয়েও তারাই এগিয়ে। 

তবে মানচিনির দল মুহূর্তের জন্য উদ্বেলিত হয়েছিল ৭০ মিনিটে লরেঞ্জো পেলেগ্রিনির গোলে ম্যাচে এগিয়ে গিয়ে। তাদের সেই আনন্দ টিকেছিল মোটে তিন মিনিট। ৭৩ মিনিটে জার্মানির জশুয়া কিমিখ ডন্নারুমাকে পরাস্ত করে ম্যাচে জার্মানদের সমতায় ফিরিয়ে আনেন। শেষ পর্যন্ত ১-১ গোলেই ড্র হয় ম্যাচ।

গোল করার খানিক পরই গোল হজম করে পয়েন্ট হারানোর বিষয়টি মানতে পারছেন না আজ্জুরিদের কোচ মানচিনি, ‘গোল করার পরপরই আমরা গোল হজম করেছি, এটা দুঃখজনক।’
এদিকে কিমিখের গোলে পরাজয় এড়ানোয় জাতীয় দলের ডাগআউটে জার্মান কোচ হান্সি ফ্লিকের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ থাকল। গত বছরের মে’তে জার্মানির দায়িত্ব নেওয়ার পর এখনো তার অধীনে হারের মুখ দেখেনি জার্মানি।

আগামী ৮ জুন (বুধবার) নেশনস লিগে পরবর্তী ম্যাচে মাঠে নামবে ইতালি এবং জার্মানি। ইতালি লড়বে হাঙ্গেরির বিপক্ষে আর জার্মানি আতিথেয়তা দেবেন ইংল্যান্ডকে।