NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

পুলিশ-বিশেষজ্ঞদের যানজটের সমাধান খুঁজতে বললেন ড. ইউনূস


খবর   প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫২ পিএম

পুলিশ-বিশেষজ্ঞদের যানজটের সমাধান খুঁজতে বললেন ড. ইউনূস

রাজধানীর যানজট সমস্যা সমাধানে পুলিশ ও বুয়েট বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।   

এ সময় রাজধানীর ২ কোটি মানুষের জন্য ট্রাফিক সমস্যা সমাধানে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দ্রুত ও কার্যকর সমাধান খুঁজতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘আমাদের যানজট দূর করতে হবে।

দ্রুতই একটি সমাধান খুঁজে বের করতে হবে।’ 

 

এ সময় তিনি ট্রাফিক পুলিশকে যানজট সমাধানে পাইলট প্রকল্প নেওয়ারও নির্দেশ দেন। প্রাথমিকভাবে ২-৩টি মূল সড়কে ২ মিনিটের কম দূরত্বে বাসস্টপেজ না রাখা এবং পরবর্তীতে অন্য সড়কগুলোতেও একই পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। 

এ সময় বুয়েটের বিশেষজ্ঞদের শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে নিজস্ব পদ্ধতিতে অন্তত একটি এলাকায় এ সংকট সমাধানের উপায় বের করার তাগিদ দেন ড. ইউনূস।

এ ছাড়া স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক সিগন্যাল পদ্ধতির ত্রুটি সারানোর ওপরও জোর দেন প্রধান উপদেষ্টা। 

 

বৈঠকে বুয়েটের অধ্যাপক এবং পরিবহন ও ট্রাফিক ব্যবস্থা বিশেষজ্ঞ মোয়াজ্জেম হোসেন একটি প্রেজেন্টেশন করেন। তিনি জানান, যানজটের কারণে শুধু রাজধানীতেই প্রতিবছর ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।    

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার খন্দকার নাজমুল হাসান জানান, সড়কে ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধির পর যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে।

এ সপ্তাহের শেষে সড়কে ট্রাফিক পুলিশের সংখ্যা আরো বাড়বে। 

 

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিস, বুয়েটের অধ্যাপক মো. হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ।