NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

পাচার হওয়া অর্থ ফেরা‌নো নিয়ে আলোচনা, যা বললেন অর্থ উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:০৭ এএম

পাচার হওয়া অর্থ ফেরা‌নো নিয়ে আলোচনা, যা বললেন অর্থ উপদেষ্টা

ঢাকা সফররত মা‌র্কিন প্রতি‌নি‌ধিদ‌লের স‌ঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ দে‌শে ফেরা‌নোর বিষ‌য়ে আলোচনা ক‌রে‌ছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতি‌নি‌ধিদ‌লের স‌ঙ্গে বৈঠ‌কের পর এ তথ্য জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা।

এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডারসেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা আসে। এই প্রতিনিধিদলের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

দিল্লি সফর শেষে তিনি একই দিন বিকেলে ঢাকায় পৌঁছেন।

 

সালেহউদ্দিন আহমেদ বলেন, পাচার হওয়া অর্থ ফেরা‌নোর সহ‌যো‌গিতা নি‌য়ে আলাপ হয়েছে। পরে আরো বিস্তারিত আলোচনা হবে।

অর্থ উপ‌দেষ্টা ব‌লেন, মার্কিন প্রতিনিধিদলের আমাদের মূল আলোচনা ছিল তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট ও ইউএসএআইডির সঙ্গে, বিশেষ করে আর্থিক সংস্কার, আর্থিক খাতে যে সহযোগিতা দরকার সেটা।

দ্বিতীয় বাণিজ্যের, আমরা এক্সপোর্ট ডাইভারসিফিকেশন এবং বাণিজ্য বিভিন্ন কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার বিষয়ে আলোচনা ক‌রে‌ছি। আমরা কর্মপরিকল্পনা নিয়ে এগোব, তারা সে ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

 

ইউএসএআইডির স‌ঙ্গে ২০০ মি‌লিয়ন ডলারের চু‌ক্তি সই ক‌রে‌ছে বাংলা‌দেশ। এ প্রস‌ঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, আগে যে চুক্তি হয়েছিল তার সঙ্গে আরো ২০০ মিলিয়ন যোগ করা হয়েছে।

আগে যা ছিল তার সঙ্গে এটি যুক্ত হয়েছে। তার মানে আরো বাড়তি টাকা তারা দেবে।

 

কর সংস্কারের বিষয়ে আলোচনার প্রশ্নে উপদেষ্টা বলেন, সব আলাপ হয়েছে।