NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

জেলেনস্কি ও তার স্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫৬ পিএম

জেলেনস্কি ও তার স্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

আর্ন্তজাতিক ডেস্ক: বিখ্যাত মাসিক ফ্যাশন বিষয়ক ম্যাগাজিন ‘ভোগের’ ‘ডিজিটাল কভার’-এ সস্ত্রীক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক, যা মনে করিয়ে দিচ্ছে সম্রাট নিরোকে। রোম পুড়ছে, সম্রাট নিরো বেহালা বাজাচ্ছেন। জেলেনস্কির এই ঘটনাও ঠিক যেন সম্রাট নিরোর ওই ঘটনার পুনরাবৃত্তি।

দেশের চরম দুঃসময়ে স্ত্রী ওলেনার সঙ্গে ম্যাগাজিনের অনলাইন সংস্করণের প্রচ্ছদের জন্য হাসিমুখে ছবি তুলেছেন জেলেনস্কি। স্বভাবতই, এই প্রচ্ছদ ভাইরাল হতে বেশি সময় লাগেনি। আর সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়ে গিয়েছে। সমালোচনায় একেবারে জর্জরিত জেলেনস্কি। 

অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি দেশের এই চরম দুর্দিন, যুদ্ধের পরিবেশে ফটোশ্যুটে রাজি হলেন কীভাবে? জানা গেছে, ছবিটি তুলেছেন প্রখ্যাত চিত্রসাংবাদিক অ্যানি লেবোভিৎজ। সোশ্যাল মিডিয়ায় ওলেনা জেলেনস্কির সরকারি অ্যাকাউন্ট থেকে ছবিগুলো আপলোড করা হয়েছে। 

ওলেনা লিখেছেন, “ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পাওয়া অত্যন্ত সম্মানের ব্যাপার। বিশ্বের সব সফল মানুষেরই স্বপ্ন থাকে এই ম্যাগাজিনের প্রচ্ছদে সুযোগ পাওয়ার। আমি চাই, আমার জায়গায় ইউক্রেনের প্রতিটি মহিলার ছবি ছাপা হোক।”

কিন্তু, এর যে এমন বিরূপ প্রতিক্রিয়া হবে, তা জেলেনস্কি দম্পতি কল্পনাও করতে পারেননি। 

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। বিগত পাঁচ মাস ধরে চলছে এই যুদ্ধ। যুদ্ধবিধ্বস্ত গোটা ইউক্রেনে এখন শুধুই স্বজন হারানোর হাহাকার, ধ্বংসস্তূপ আর পোড়া বারুদের গন্ধ। যেন বিপর্যস্ত জনজীবন। ছন্নছাড়া সেখানকার বাসিন্দারা।

সূত্র: ডেকান হেরাল্ড, আওয়ার্স টিভি, এমএসএন