NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

সালমানের সঙ্গী হলেন কাজল আগারওয়াল


খবর   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১২ এএম

সালমানের সঙ্গী হলেন কাজল আগারওয়াল

কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না সালমান খান। অগত্যা ভরসা রাখলেন দক্ষিণ ভারতীয় নির্মাতার ওপর। এ আর মুরুগাদোসের ‘সিকান্দার’-এ অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে তাঁর সঙ্গে আছেন রাশমিকা মান্দানা।

 

এই খবর বেশ আগেই দিয়েছেন সংশ্লিষ্টরা। এবার জানা গেল, এতে যুক্ত হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়াল। তবে মশলাদার এতে তাকে কোন ভূমিকায় পাওয়া যাবে, তা জানা যায়নি।

সিনেমাটিতে আরো এক দক্ষিণ ভারতীয় অভিনয়শিল্পী আছেন—সত্যরাজ।

যিনি ‘বাহুবলী’তে কাটাপ্পা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। 

 

এদিকে, সিকান্দারের ঘোষণার পর থেকে সালমান ভক্তরা আশায় বুক বেঁধেছেন, এই সিনেমার মাধ্যমে তাদের প্রিয় তারকা চেনা দাপটে ফিরবেন। জুন মাসে মুম্বাইয়ে শুরু হয় ‘সিকান্দার’-এর শুটিং। ৪৫ দিনের শিডিউলে মূলত অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন সালমান।

মুম্বাইয়ে সেট তৈরি করতেই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা খরচ করেছেন ১৫ কোটি টাকা। মুম্বাই পর্বের পর ইউনিট পাড়ি দেবে হায়দরাবাদে।