NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা কথা বলার অভিযোগ কমালা হ্যারিসের


খবর   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২৯ পিএম

ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা কথা বলার অভিযোগ কমালা হ্যারিসের

 



ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা কথা বলার অভিযোগ কমালা হ্যারিসেরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনি বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা কথা বলার অভিযোগ করেছেন ডেমোক্রেটিক প্রার্থী কমালা হ্যারিস। পাশাপাশি তিনি বলেছেন, গর্ভপাত নিয়ে ট্রাম্পের নীতি যুক্তরাষ্ট্রের নারীদের জন্য অপমানজনক। নির্বাচনি বিতর্কে যুক্তিখণ্ডনের পালায় তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে কমালা হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে অনুষ্ঠিত হওয়া সরাসির বিতর্কে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস তার প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বলেন, ‘তার কাছ থেকে আপনারা একগাদা মিথ্যে কথা শুনবেন।’

কমালা হ্যারিস অভিযোগ করেন, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের গর্ভপাত নিষেধাজ্ঞা আলাদা কোনো বিষয় নয় এবং তাতে ধর্ষণ ও অনাচারের বিরুদ্ধে অবস্থান নিতে ব্যতিক্রমী কোনো কিছু নেই। কমালা হ্যারিস যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশে বলেন, তাদের বিষয়টি উপলব্ধি করা উচিত।

কমালা হ্যারিস বলেন, ‘ধর্ষণের মতো অপরাধের শিকার একজন নারীর জন্য তার শরীরে আগামীতে কী পরিবর্তন আসতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওই নীতিমালায় কোনো ব্যবস্থাই রাখা হয়নি।’

ডেমোক্রেটিক প্রার্থী কমালা হ্যারিস আরও বলেন, ‘আপনাদের এ বিষয়ে কথা বলতে হবে মানুষ কী চায় তা নিয়ে। একজন গর্ভবতী নারী যিনি তার গর্ভাবস্থা ধরে রাখতে চান, হয়তো তার গর্ভের সন্তানটি নষ্ট হয়ে গেল, হয়তো কোনো পার্কিং লটে গাড়িতে রক্তাক্ত হয়ে পড়লেন তিনি....সেই অবস্থার কথা আমাদের ভাবতে হবে, ট্রাম্পের নীতিমালায় এ ধরনের ঘটনায় কী হবে ভেবে দেখুন, তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কী হতে পারে...স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তিরা জেলখাটার ভয়ে তাকে চিকিৎসাই দেবে না।’

কমালা হ্যারিস আরও যোগ করেন, ‘কেউই চাইবে না এমনটি হোক, ওই নারীর স্বামীও চাইবেন না এমনটা হোক। পাশবিকতার শিকার ১২ থেকে ১৩ বছরের একজন মেয়েকে আপনারা কোন আইনের প্রভাবে গর্ভধারণে বাধ্য করতে পারেন? আপনি এটা চাইবেন না।’