NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ইরাকের পার্লামেন্টে বিক্ষোভকারীদের হামলা


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ১১:৫০ এএম

ইরাকের পার্লামেন্টে বিক্ষোভকারীদের হামলা

আর্ন্তজাতিক ডেস্ক: ইরাকের পার্লামেন্টে হামলা চালিয়েছে শত শত বিক্ষোভকারী। বুধবার (২৭ জুলাই) দেশটির রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত ওই পার্লামেন্ট ভবনে হামলার এই ঘটনা ঘটে। হামলাকারীদের অধিকাংশই ইরাকি শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী।

প্রধানমন্ত্রীর পদে ইরান-সমর্থিত দলগুলোর মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় বাগদাদে পার্লামেন্ট ভবনে হামলার এই ঘটনা ঘটে। খবর আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদের সময় পার্লামেন্ট ভবনে হামলা চালানো শত শত বিক্ষোভকারীদের অধিকাংশই ইরাকি শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী। পার্লামেন্ট ভবনটি বাগদাদের সুরক্ষিত এলাকা বলে পরিচিত গ্রিন জোনে অবস্থিত।

আলজাজিরা বলছে, বুধবার বিক্ষোভকারীরা যখন সরকারি ভবন ও কূটনৈতিক মিশনের আবাসস্থল রাজধানীর উচ্চ-নিরাপত্তা বলয় হিসেবে পরিচিত গ্রিন জোনে প্রবেশ করে তখন পার্লামেন্টে কোনো আইনপ্রণেতা উপস্থিত ছিলেন না। এসময় শুধুমাত্র নিরাপত্তা বাহিনী ভবনের ভেতরে থাকলেও তারা বিক্ষোভকারীদের তুলনামূলক স্বাচ্ছন্দ্যেই সেখানে প্রবেশ করতে দেন।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রধানমন্ত্রীর পদে ইরান-সমর্থিত দলগুলোর মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শিয়া আল-সুদানি। তিনি ইরাকের সাবেক একজন মন্ত্রী এবং সাবেক প্রাদেশিক গভর্নর। তবে বিক্ষোভকারীরা মোহাম্মদ শিয়া আল-সুদানির এই প্রার্থীতার বিরোধিতা করছেন।

এদিকে পার্লামেন্ট ভবনে হামলার পর বিক্ষোভকারীদের গ্রিন জোন থেকে ‘অবিলম্বে সরে’ যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি। এক বিবৃতিতে তিনি সতর্ক করে বলেছেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং বিদেশি মিশনগুলোর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলার যেকোনো ক্ষতি রোধ করবে’ নিরাপত্তা বাহিনী।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে ইরাকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ৩২৯ আসনের মধ্যে মুকতাদা আল সদরের ব্লক ৭৩ আসনে জয়ী হয়। কিন্তু ভোটের পর থেকে নতুন সরকার গঠনের আলোচনা থমকে আছে এবং আল-সদর রাজনৈতিক প্রক্রিয়া থেকে সরে এসেছেন।

যদিও সদরের ব্লকই সর্বশেষ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। বুধবার পার্লামেন্টে হামলার সময় বিক্ষোভকারীরা শিয়া এই নেতার প্রতিকৃতি বহন করছিল বলেও জানিয়েছে আলজাজিরা।