NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

বক্স অফিসে হঠাৎ ছন্দঃপতন বিজয়ের


খবর   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৩ এএম

বক্স অফিসে হঠাৎ ছন্দঃপতন বিজয়ের

থালাপতি বিজয়ের সিনেমা মানেই প্রেক্ষাগৃহে দর্শকের ঢল, বক্স অফিসে হিট। এমনটাই হয়ে আসছে বহু বছর ধরে। এই তামিল সুপারস্টার অভিনীত নতুন সিনেমা ‘গ্রেটেস্ট অব অল টাইম’ (গোট) মুক্তি পেয়েছে ৫ সেপ্টেম্বর। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি।

 

প্রথম তিন দিনেই ভারতে ১০০ কোটির আয় স্পর্শ করে এটি। চতুর্থ দিনেও বেশ ভালো সাড়া পেয়েছে বক্স অফিসে। তবে পঞ্চম দিনে আয়ের গ্রাফ কমে এসেছে। রীতিমতো অর্ধেকে নেমেছে আয়।

 

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, রবিবার ৩৪ কোটি আয়ের পর সোমবার অর্ধেকে নেমে এসেছে সিনেমাটির আয়। সোমবার ভারতীয় বক্স অফিসে ১৪ কোটি আয় করেছে গোট। যার ফলে ভারতে ১৫১ কোটি রুপি আয় তুলেছে এটি।

৫ দিনে তামিলনাড়ু থেকেই ১৩৪ কোটি রুপি আয় তুলেছে ‘গোট।

’ বিশ্বব্যাপী আয় করেছে ৩০৩ কোটি রুপি।

 

‘গোট’ থালাপতি বিজয়ের ৬৮তম সিনেমা। এতে বিজয়ের সঙ্গে আরো অভিনয় করেছেন প্রভু দেবা, মোহন, জয়রাম, যোগী বাবু, মীনাক্ষী চৌধুরী, লায়লা প্রমুখ। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ৩৭৫ কোটি রুপি।