NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

রাত হলেই বদলে যান অলোকনাথ, অভিযোগ অভিনেত্রীর


খবর   প্রকাশিত:  ১০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২৭ এএম

রাত হলেই বদলে যান অলোকনাথ, অভিযোগ অভিনেত্রীর

যৌন হেনস্থা ইস্যুতে বর্তমানে বেশ উত্তপ্ত ভারতের সিনে ইন্ডাস্ট্রিগুলো। একের পর এক অভিনেত্রী তুলছেন বিস্ফোরক অভিযোগ। পদত্যাগ করছেন নির্মাতা থেকে অভিনেতারা, বহিস্কৃতও হচ্ছেন অনেকে। এই ইস্যুতে রীতিমতো তোলপাড় চলছে মিডিয়ায়।

এরইমধ্যে ভারতের প্রবীন অভিনেতা অলোকনাথকে নিয়ে এক ব্যাতিক্রমী মন্তব্য করলেন তার দীর্ঘদিনের সহকর্মী অভিনেত্রী হিমানি শিবপুরি। 

 

পর্দায় যাকে দেখে সততা ও ভালোলাগার আবেশ তৈরি হয় দর্শকদের মাঝে, সেই অলোকনাথ বাস্তব জীবনে একেবারেই আলাদা, বিশেষ করে রাতে! এমনটাই দাবি করলেন অলকনাথের সঙ্গে একাধিক সিনেমায় কাজ করা হিমানি শিবপুরি। 

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে হিমানি বলেন, মদ্যপানের পরে অন্য এক মানুষ হয়ে ওঠেন আলোকনাথ। আমি অতীতে তার সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছি।

মদ্যপ অবস্থায় না থাকলে অত্যন্ত ভদ্রলোক তিনি। তবে মদ্যপানের পর অন্য এক মানুষ হয়ে ওঠেন। বিশেষ করে রাতে।

 

অলোকনাথের সঙ্গে তার একটি খারাপ অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে অভিনেত্রী বলেন, মদ্যপানের পরে তার আলাদা একটা রূপ দেখা যায়।

আমি একবারই সেই রূপ দেখেছিলাম। আমরা সকলে একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যাচ্ছিলাম। মদ্যপ অবস্থায় তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। অভিনেতার স্ত্রী তাকে শান্ত করার চেষ্টা করছিলেন। আমিও সামলানোর পরামর্শ দেই।
শেষে অলোকনাথের আচরণের জন্য গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় তাকে।

 

হিমানি আরও বলেন, শুটিং সেটে কাজের সময় খুব শান্ত থাকতেন আলোকনাথ। কিন্তু রাত আটটা বাজলেই এক অন্য মানুষ হয়ে উঠতেন তিনি। এটা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই জানেন।

বলিউডের একাধিক সিনেমায় বাবার চরিত্রে অভিনয় করেছেন আলোকনাথ। বেশিরভাগ সময়ই শান্ত ও ভদ্রলোকের চরিত্রে দেখা গেছে তাকে। কিন্তু পর্দার বাইরে তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন একাধিক অভিনেত্রী। যার শুরুটা হয় ২০১৮ সালে মি টু আন্দোলন দিয়ে। এর পরই অলোকনাথের পজিটিভ ইমেজে বেশ দাগ লাগতে শুরু করে। বর্তমানে সিনেমার পর্দায় খুব একটা দেখাও যায় না এই অভিনেতাকে।