NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বাবর থেকে রিজওয়ানের কাঁধে উঠতে পারে পাকিস্তানের অধিনায়কত্ব


খবর   প্রকাশিত:  ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৪৪ পিএম

বাবর থেকে রিজওয়ানের কাঁধে উঠতে পারে পাকিস্তানের অধিনায়কত্ব

পাকিস্তানের সাদা বলের অধিনায়কত্ব থেকে বাবর আজমকে সরানোর গুঞ্জন শোনা যাচ্ছে। তার জায়গায় অধিনায়ক হিসেবে নাম শুনা যাচ্ছে মোহাম্মদ রিজওয়ানের। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে খবরটি জানা গেছে। 

পিসিবির এক সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, চলতি বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়ক নিয়োগের সম্ভাবনা আছে।

আর নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন রিজওয়ান। 

 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট - চ্যাম্পিয়ন্স কাপের জন্য পাঁচটি দল ঘোষণা করেছে। সেখানে নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান, মোহাম্মদ হারিস ও সৌদ শাকিল। কিন্তু অধিনায়ক হিসেবে রাখা হয়নি বাবরকে।

চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে নেতৃত্ব দেওয়ার সুযোগ না দেওয়া ইঙ্গিত দেয় তিনি জাতীয় দলের অধিনায়ক হিসেবে আর থাকছেন না।

 

২০২৩ সালের নভেম্বরে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এই বছরের ৩১ মার্চ আবারও বাবরকে সাদা বলের অধিনায়ক করা হয়। কিন্তু তার নেতৃত্বে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয়েছে পাকিস্তান।