NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

পুতিনের ‘গোপন’ দুই শিশুপুত্রের তথ্য ফাঁস


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫১ পিএম

পুতিনের ‘গোপন’ দুই শিশুপুত্রের তথ্য ফাঁস

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাবেক অলিম্পিয়ান অ্যালিনা কাবায়েভার সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয়। যদিও তারা সম্পর্কের বিষয়টি স্বীকার করতে চান না। তবে সম্প্রতি দুজনের সম্পর্ককে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। 

দাবি করা হচ্ছে, পুতিন এবং কাবায়েভার দুই ছেলে আছে।

যাদের একজন ইভান (৯), অন্যজন ভ্লাদিমির জুনিয়র (৫)। তারা পুতিনের প্রাসাদেই থাকেন বলে স্বাধীন অনুসন্ধানী মিডিয়া আউটলেট দোসিয়ের সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে। 

 

আশ্চর্যজনকভাবে ছেলেদের জন্য গোপনে ব্রিটিশ এবং নিউজিল্যান্ডের নাগরিকদের গভর্নেস হিসেবে রাখা হয়েছিল বলে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে। সেখানে আরো বলা হয়, বর্তমানে রাশিয়ায় যুদ্ধের কারণে ৭১ বছর বয়সী এই শাসক তার ছেলেদের ইংরেজি শেখানোর জন্য দক্ষিণ আফ্রিকার নাগরিক নিয়োগ করেছেন।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন এবং আলিনা কাবায়েভার ছেলে ইভান পুতিন এবং ভ্লাদিমির পুতিন (জুনিয়র)-কে অত্যন্ত সুরক্ষিত করে রেখেছেন। ছেলেদের এফএসও (ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস)-এর সদস্যরা পাহারার মধ্যে রাখেন। এ ছাড়া ন্যানি, গভর্নেস এবং পেশাদার প্রশিক্ষকরা চব্বিশ ঘণ্টা তাদের পাশেই থাকেন। 

দুই ছেলেকে সমবয়সী কোনো শিশুর সঙ্গে মিশতে দেওয়া হয় না।

বাবা-মায়ের সঙ্গে দুই ছেলের সাক্ষাৎও ঘটে কদাচিৎ। তবে বাবার সঙ্গে অল্প হলেও সুন্দর সময় কাটায় তারা। দুই ছেলেকে স্কুলেও পাঠান না পুতিন। রুশ রাজকীয় সন্তানদের মতো পুতিনের প্রাসাদে পড়ানো হয়।

 

দোসিয়ের সেন্টার আরো জানিয়েছে, তারা ইভানের ছবি খুঁজে পেয়েছে কিন্তু সেগুলো প্রকাশ করেনি সংস্থাটি।

মারিয়া (৩৯) ও ক্যাটরিনা (৩৭) দুই মেয়ের পর পুতিনের প্রথম পুত্রসন্তান ইভান। 

 

সুইজারল্যান্ডের একটি অভিজাত ক্লিনিকে জন্ম তার। জন্মের পর পুতিন বেশ খুশি হয়েছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। তিনি এতটাই খুশি হয়েছিলেন যে চিৎকার করে বলেন, ‘হুররে! অবশেষে একটা ছেলে!’ 

ভ্লাদিমির (জুনিয়র) সুইস ক্লিনিকের ডাক্তারদের অধীনে মস্কোতে কঠোর নিরাপত্তার মধ্যে জন্মগ্রহণ করে। পুতিনের রাজকুমারদের কোনো তথ্য সরকারি ডাটাবেইসে নেই। তাদের জন্মতারিখ শুধু তাদের নিকটবর্তী পরিবারই জানে। তাদের আলাদা বিমান আছে। ইয়ট এবং সাঁজোয়া ট্রেনে ব্যবহার করে তারা।

পুতিন পরিবারের অভ্যন্তরের একটি সূত্রের মতে, ‘মস্কোর উত্তরে বন এবং হ্রদের মধ্যে একটি প্রাসাদ ভালদাইতে থাকে পুতিনের দুই ছেলে।’ প্রাসাদে ব্যক্তিগত শিক্ষকের মাধ্যমে গান, সাঁতার এবং আর্টিস্টিক জিম শেখানো হয় দুই ছেলেকে।

এর আগে গত বছর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে পুতিন ও কাবায়েভা তাদের সন্তানদের জন্য বিশাল বাংলো কিনেছেন বলে দাবি করা হয়েছিল। কিন্তু তখন বিস্তারিত কোনো তথ্য সামনে আনেনি দ্য টেলিগ্রাফ।