NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

‘বড় ছেলে’ নাটক নিয়ে যা বললেন মেহজাবীন


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০০ পিএম

‘বড় ছেলে’ নাটক নিয়ে যা বললেন মেহজাবীন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় করেছেন অসংখ্য নাটকে। ছোট পর্দায় অভিনয় দিয়েই জয় করেছেন ভক্তদের মন। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন তিনি।

 

তবে ক্যারিয়ার টার্নিং পয়েন্ট হিসেবে তিনি দাবি করেন সাত বছর আগে করা ‘বড় ছেলে’ নাটকটিকে। এই একটি নাটকই তার ক্যারিয়ার, জীবন ও চিন্তাকে বদলে দিয়েছিল। গতকাল এসংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন নিজের ফেসবুক টাইম লাইনে। জানিয়েছেন ওই একটি নাটকের সূত্র ধরে এখনো ভক্তদের ভালোবাসা পাচ্ছেন তিনি।

 

‘বড় ছেলে’ নাটকটির প্রচারের দিনটিকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীন এক আবেগময় পোস্ট দিয়েছেন। যেখান তিনি লিখেছেন, ‘বড় ছেলেন ৭ বছর হতে চলেছে, আমি এখনো ভক্তদের থেকে আগের মতো ভালোবাসা পেয়ে যাচ্ছি।’

শেষে অভিনেত্রীর ভাষ্য, ‘এ নাটকটি আমার ক্যারিয়ারে পরিবর্তন এনে দিয়েছে। এরপর আমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার কাছে চিরকৃতজ্ঞ এমন সুন্দর উপহার দেওয়ার জন্য।’