NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

ঢালিউড নায়িকার বাবার জামানত বাজেয়াপ্ত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৯ পিএম

>
ঢালিউড নায়িকার বাবার জামানত বাজেয়াপ্ত

ঢাকাই সিনেমার নায়িকা তানহা মৌমাছির বাবা জয়নাল আবেদীন জিনু ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত খুইয়েছেন। জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডে প্রাপ্ত ভোটের ১২.৫ শতাংশের কম ভোট পাওয়ায় মৌমাছির বাবার জামানত বাজেয়াপ্ত হয়।

পাঁচবিবি পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কোনো প্রার্থী প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই হিসাবে ওই ওয়ার্ডের কয়েকজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছেন। জামানত বাজেয়াপ্তের তালিকায় জয়নাল আবেদীন জিনুও রয়েছেন।

৯ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৪৫৩ ভোটের মধ্যে মোট ভোট পড়েছে এক হাজার ৭৭২টি। এর মধ্যে নায়িকা তাহনা মৌমাছির বাবা জয়নাল আবেদীন জিনু (উট পাখি) পেয়েছে ১২৬ ভোট, একই ওয়ার্ডে কাওসার মন্ডল (পানির বোতল) পেয়েছেন ৫৫ ভোট, রুহুল আমিন (টেবিল ল্যাম্প) পেয়েছেন ৮৬ ভোট। তাদের তিনজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সীমানা জটিলতা মামলার কারণে দীর্ঘ সাড়ে ১১ পর বুধবার (২৭ জুলাই) পাঁচবিবি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।