NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ব্রাজিলে ‘এক্স’ বন্ধ : মেনে চলবে আদালতের আদেশ


খবর   প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০৬ এএম

ব্রাজিলে ‘এক্স’ বন্ধ : মেনে চলবে আদালতের আদেশ

ব্রাজিলের সুপ্রিম কোর্টের আদেশ মেনে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর (সাবেক টুইটার) প্রবেশাধিকার বন্ধ করবে স্টারলিংক। মঙ্গলবার স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প স্টারলিংক এ ঘোষণা দিয়েছে। আনাদোলু এজেন্সি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্টারলিংক এক বিবৃতিতে জানায়, ‘আমাদের সম্পদ অবৈধভাবে জব্দ করা হলেও আমরা ব্রাজিলে এক্স বন্ধ করার আদেশ পালন করছি।

 


 

অন্যান্যদের মতো আইনি পথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়টি সংস্থাটি। তাদের বিশ্বাস, বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরায়েসের সাম্প্রতিক আদেশটি ব্রাজিলের সংবিধান লঙ্ঘন করে।

এর আগে শুক্রবার ব্রাজিলের সুপ্রিম কোর্ট আদালতের আদেশ লঙ্ঘন ও জরিমানা পরিশোধ না করায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স নিষিদ্ধ করেন। আদালত বলেছেন, প্ল্যাটফরমটি ঘৃণাত্মক ও বর্ণবাদী বক্তব্যের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে।

 


 

গত ২৮ আগস্ট দেশটির প্রধান বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরায়েস ব্রাজিলে একজন আইনি প্রতিনিধি নিয়োগের জন্য ইলন মাস্ককে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। সতর্ক করে দেন যে এটি না করলে ব্রাজিলে এক্স স্থগিত করা হবে।