NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের দরকার ১৮৫ রান


খবর   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫১ পিএম

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের দরকার ১৮৫ রান

হাসান মাহমুদ ও নাহিদ রানার বোলিং তোপে তৃতীয় ইনিংসে পাকিস্তানকে ১৭২ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। জেতার জন্য বাংলাদেশের প্রয়োজন ১৮৫ রান।

২ উইকেটে ৯ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তানের উইকেটে প্রথম হানা দেন তাসকিন আহমেদ। ৩৫ বলে ২০ রান করা সাইম আইয়ুবকে মিড অফে নাজমুল হোসেনের ক্যাচে পরিণত করেন এই পেসার।

এরপর ৩৪ বলে ২৮ রান করে  ওয়ানডে মেজাজে খেলতে থাকা শান মাসুদকে আউট করেন নাহিদ রানা।  শান উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। এর পর একে একে বাবর আজম ও সাউদ শাকিলকেও ফেরান নাহিদ। 

 

এক সময় ৮১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তানকে টেসে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা।

তাদের ৫৫ রানের জুটিতে পাকিস্তান কিছুটা বিপদ কাটিয়ে উঠে। কিন্তু বিরতির পর তৃতীয় ওভারের পর পর দুই বলে মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আলিকে আউট করেন হাসান মাহমুদ। ৭৩ বলে ৪৩ রান করেন রিজওয়ান। আবরারের উইকেট তুলে নেন নাহিদ।
শেষদিক সালমানের ৪৭ রানে ভর করে অলআউট হওয়ার আগে পাকিস্তান তুলে ১৭২ রান। দুই ইনিংস মিলিয়ে লিড নেয় ১৮৪ রানের।

 

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৫টি ও নাহিদ রানা নেন চারটি উইকেট।