NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

শাহরুখের সিনেমার প্রস্তাবও ফিরিয়েছিলেন কঙ্গনা!


খবর   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৪, ০২:২১ পিএম

শাহরুখের সিনেমার প্রস্তাবও ফিরিয়েছিলেন কঙ্গনা!

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত। প্রায় সব বিষয়েই কথা বলতে দেখা যায় তাকে। এ জন্য বছরজুড়েই আলোচনা-সমালোচনায় ঘেরা থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি অক্ষয় কুমারকে নিয়ে বলা এক মন্তব্য বেশ ভাইরাল হয় কঙ্গনার।

অক্ষয়ের বেশ কিছু সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। এমনটাই জানান তিনি। এবার শাহরুখ খানকে নিয়ে কঙ্গনার তেমনই এক মন্তব্য ফের আলোচনায়।

 

কঙ্গনা জানান, কিং খান শাহরুখের সঙ্গে জিরো সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি।

কঙ্গনার এমনই এক বক্তব্যের ভিডিও নতুন করে আলোচনায় এসেছে।

 

‘আপ কি আদালত’-এর একটি পর্বে হাজির ছিলেন কঙ্গনা। সেখানে ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে বিভিন্ন আলাপে প্রকাশ করেন অজানা সব তথ্য। সেখানেই অভিনেত্রী বলেন, “সালমান খান আমাকে ‘বজরঙ্গি ভাইজান’-এ অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন, শাহরুখ ‘জিরো’তে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।

” তবে এসব সিনেমায় অভিনয় করতে রাজি হননি কঙ্গনা। অভিনেত্রীর মতে, এই তারকাদের সিনেমায় নারী চরিত্রগুলো তেমন গুরুত্ব পায় না। যার কারণে অক্ষয়েরও বেশ কিছু সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন অভিনেত্রী।

 

কঙ্গনা আরও জানান যে, ‘কুইন’ হিট না হওয়া পর্যন্ত তিনি ইন্ডাস্ট্রিতে কোনও কাজ পাননি। অভিনেত্রী বলেন, ‘২০০৬ সালে, যখন আমি গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সংগ্রাম করছিলাম, তখন কেউ আমাকে কিছু প্রস্তাব দেয়নি।

এমনকি সেকেন্ডারি রোলও নয়। ২০১৪ সালে যখন আমার সিনেমা কুইন সফল হয়েছিল, তখন অফার আসে। আমি অনুভব করেছি যে আমি একটি আলাদা সুযোগ পেয়েছি। বৈজয়ন্তীমালার মতো, শ্রীদেবীও নিজের পছন্দসই সিনেমা করতেন। আমির খান কি আমাকে আমার সেরা অভিনয় করতে দেবেন? সালমন আমার খুব কাছের বন্ধু, আমির খুব ভালোমানুষ।’

 

বর্তমানে নিজের আসন্ন চলচ্চিত্র ‘ইমার্জেন্সি’র প্রচারণায় ব্যস্ত কঙ্গনা।  ইতিমধ্যেই সিনেমাটি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এমনকি কঙ্গনার এই সিনেমা নিষিদ্ধ করার ডাক দিয়েছে শিখ সম্প্রদায়। খুনের হুমকিও পেয়েছেন অভিনেত্রী। তবে আপাতত সিনেমার মুক্তিতেই নজর রাখছেন কঙ্গনা। ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এটি। এতে মুল ভূমিকায় অভিনয়ে করেছেন কঙ্গনা। এছাড়াও অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মহিমা চৌধুরীকে দেখা যাবে সিনেমাটিতে।